বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
Title :
জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির উদ্যোগে হজরত শাহজালাল (রা:) দরগায় ভক্তদের মাঝে খাবার বিতরণ গোদাগাড়ীতে মা/দক সেবনের দায়ে যুবকের কারা/দণ্ড ও জরি/মানা তানোরে ওপেন হাউস ডে-২০২৬ উদযাপন উপকূলে বাড়ছে ব/জ্রপাতের তাণ্ডব: বোরো ধান কাটার মৌসুমে জীবন রক্ষায় চাই সর্বোচ্চ স/তর্কতা প্রবাসীর বাড়ি ও নগদ অর্থ হাতিয়ে নিতে কু/পিয়ে হ/ত্যা চেষ্টার অভিযোগ সাবেক স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান ক্ষেতলাল থানার সাফল্য—ক্লু-লেস দস্যুতা মামলার রহস্য উদ্‌ঘাটন, তদন্ত কর্মকর্তাকে পুরস্কার প্রদান ক্ষেতলাল থানার সাফল্য—ক্লু-লেস দ-স্যুতা মা-মলার রহস্য উদ্‌ঘাটন, ত-দন্ত কর্মকর্তাকে পুরস্কার প্রদান বিএমডিএ’র চেয়ারম্যান হলেন কৃ/ষকদলের সভাপতি

প্রবাসীর বাড়ি ও নগদ অর্থ হাতিয়ে নিতে কু/পিয়ে হ/ত্যা চেষ্টার অভিযোগ সাবেক স্ত্রী ও স্বজনদের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ২০ Time View

সাইফুর রহমান,

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে আমেরিকান প্রবাসী স্বামীর কষ্টার্জিত অর্থে নির্মিত জেলা শহরের ডিসি রোডের আধুনিক ৫ তলা বাড়ি, নগদ টাকা-পয়সা ও জমিজমা আত্মসাৎ করার উদ্দেশ্যে তার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ভুক্তভোগী প্রবাসী স্বামীর সাবেক স্ত্রী সেলিনা আক্তার (৫৩) ও তার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে।

সশস্ত্র হামলায় গুরুতর আহত ভুক্তভোগীদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেওয়ার কিছু ভিডিও ফুটেজ ও ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চেয়ারম্যান ও তার সঙ্গীর ওপর বর্বরোচিত হামলার এ ঘটনা যা জেলা জুড়ে ব্যাপক সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ‌

খোঁজ নিয়ে জানাগেছে, হামলায় গুরুতর আহত ভুক্তভোগী প্রবাসীর নাম আলমাস হাসান মোল্যা (৫৮) ও তার সাথে থাকা রিয়াজ মোল্যা (৩৫)। আলমাস হাসান মোল্যা আমেরিকা প্রবাসী এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১৪নং করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) একজন মানবিক মানুষ। শহরের মূল্যবান বাড়ি, নগদ টাকা-পয়সা ও জমি-জমা সংক্রান্তে সাবেক স্ত্রী ও তার স্বজনদের সাথে পূর্ববিরোধের জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তার সম্প্রতি তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং তার নির্দেশেই গত ৫ মে ২০২৬ ইং তারিখে রাত পৌনে ৯ টার দিকে ধান কাটার উদ্দেশ্যে ভ্যানযোগে বলাকৈড় গ্রামের বাড়িতে যাওয়ার পথে খেলনা নামক স্থানে পৌঁছলে সে এবং তার সাথে থাকা রিয়াজ মোল্যার ওপর পূর্বপরিকল্পিতভাবে সশস্ত্র এ হামলা চালানো হয়েছে বলে তিনি জানান। বর্তমানে ভুক্তভোগী আলমাস হাসান মোল্যা ও রিয়াজ মোল্যা দু’জনেই গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে তিনি গোপালগঞ্জ সদর আমলী আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গত বুধবার (৬ মে) বিজ্ঞ বিচারিক আদালত অভিযোগটি আমলে নিয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এফআইআর করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ভুক্তভোগী আলমাস হাসান মোল্যা (৫৮) জানান, তিনি একজন আমেরিকান প্রবাসী এবং গোপালগঞ্জ সদর উপজেলার ১৪ নম্বর করপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের দিকে গোপালগঞ্জ শহর থেকে নিজ গ্রাম বলাকৈড় যাওয়ার পথে ‘খেলনা’ নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে।
তার অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে তার সাবেক স্ত্রী সেলিনা আক্তার (৫৩)-এর নেতৃত্বে একদল লোক তার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মো. শফিকুল ইসলাম খান ওরফে ইসরুল খান (৪৩), মো. খসরুল খান (৪৮) পিতা- আবুল বাসার খান এবং মোহাম্মদ আবিদ সরদার (১৯) পিতা- মো. রইজ সরদার। এরা সকলেই গোপালগঞ্জ সদর উপজেলার বলাকৈড় গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৭/৮ জন হামলায় অংশ নেয়। এই হামলার ঘটনার আগে তার সাবেক স্ত্রী তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।এবং তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি মিথ্যা জিডি করেন। এছাড়াও তারা তার একটি পুরনো চেক কৌশলে সরিয়ে রেখে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আলমাস হাসান মোল্যা দাবি করেন, হামলাকারীরা ধারালো অস্ত্র ‘রামদা’ দিয়ে তার মাথায় কোপ দেয়। এ সময় তার সঙ্গে থাকা রিয়াজ মোল্লা (৩৫)-এর হাত ভেঙে ফেলা হয় এবং তাকে হাতুড়ি দিয়ে মারধর করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা উভয়েই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ না পাওয়ায় তাদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনিসুর রহমান মুঠোফোনে বলেন, আমি সরকারি কাজে সাক্ষ্য দেওয়ার জন্য ঢাকায় রয়েছি। এ বিষয়ে দ্রুতই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin