রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

মুরাদনগরে হ-তদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৯ Time View

তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে—
অসহায় ও কর্মহীন মানুষের আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে কুমিল্লা জেলা পরিষদের অর্থায়নে মুরাদনগর উপজেলায় হতদরিদ্রদের মাঝে ৪৪টি ভ্যান ও ২২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই উদ্যোগে বদলে যাওয়ার স্বপ্ন দেখছে অন্তত ২৬৪টি পরিবার।
মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলা নজরুল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বির সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেয়া আসফার সায়মা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিন হাসান খাঁন, সমাজসেবক সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ ও কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা, সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ফারুক আহমেদ বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে উঠছে। ভ্যান ও সেলাই মেশিনের মতো উপকরণ শুধু সহায়তা নয়, এগুলো আত্মনির্ভরতার বাস্তব হাতিয়ার। যথাযথ ব্যবহারের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের ভাগ্য বদলাতে সক্ষম হবে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবে।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে নতুন উদ্যম ও স্বপ্নের সঞ্চার লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin