বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গৌরনদীতে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে উঠান বৈঠক অ/নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৩৪৪ Time View


কে এম সোহেব জুয়েল ঃ
‎নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ নিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক সভা ‎সোমবার (৪ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ ইব্রাহিম। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাস, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক মো. ফিরোজ, সদস্য মো. কাজী আলামিন, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. লিটন খান, এ এস মামুন।

‎সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, “নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ দমনে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ছাড়া এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়।”‎বিশেষ অতিথির বক্তব্যে গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির বলেন, “শুধু আইন করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। গণমাধ্যম এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরো বলেন পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে সন্তানদের নৈতিক শিক্ষা, নারীর প্রতি সম্মানবোধ এবং সমঅধিকারের মূল্যবোধ শেখানো অত্যন্ত জরুরি। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ একযোগে কাজ করলে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।”‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin