রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

গোপালগঞ্জে সরকারের বিভিন্ন উন্ন/য়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৫১ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরছে জেলা তথ্য অফিস।

সোমবার (৪ মে ) সকালে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত উন্নয়ন কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার হলি ক্যাথলিক চার্চ -এ সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান -এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিওকলে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তর ঢাকা-এর মহাপরিচালক মোঃ আবদুল জলিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি ক্যাথলিক চার্চের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার ডেভিড ঘরামী, মাইকেলস জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার লুডস মেরি, সহকারী প্রধান শিক্ষক প্রেমানন্দ হালদার এবং সহকারী ফাদার অলিভার অলোক বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। 

প্রধান অতিথি মোঃ আবদুল জলিল বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পরই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড  ইতোমধ্যে চালু হয়েছে এবং তা ক্রমান্বয়ে দেশব্যাপী চালু করা হবে, কার্ড পেতে কোনো ধরণের আর্থিক লেনদেন করবেন না। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করা জরুরী। সরকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ হাতে নিয়েছে। পাশাপাশি চলমান হামের টিকাদান সম্পর্কে তিনি সকলকে অবহিত করেন। 

নারী সমাবশ শেষে উপস্থিতিদের মাঝে সরকারের বিভিন্ন সেবা ও উদ্যোগ নিয়ে নির্মিত জনসচেতনতামূলক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, নারীর জন্য গাড়ি এবং বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin