মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব মু-ক্ত গণমাধ্যম দিবস পালিত র‌্যাব-১২ এর অভি/যানে ৪ জন মা/দক ব্যবসায়ী গ্রেফ/তার বাবুগঞ্জের ভ/য়াবহ অ/গ্নিকাণ্ড হুমায়ুনের দোকানসহ কয়েকটি ঘর পু/ড়ে ছাই, ক্ষ/তি প্রায় ২০ লাখ টাকা রাজশাহী কারাফটকে শে-ষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী দুলাল প্রশাসনের আশু হ/স্তক্ষেপ কামনা- মহেশপুরে ম/রা পঁচা প/শুর দু/র্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী ও শিক্ষক/শিক্ষার্থীরা মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত: সম্প্রীতি এইড ফাউন্ডেশন গোদাগাড়ীতে মা/দক সেবী যুবকের কা/রাদণ্ড শিল্পের আলোয় মানবিকতার দীপ্ত প্রতিচ্ছবি ‘রাঙা সকাল’-এ চিত্র শিপ্লী মিলন বিশ্বাস সলঙ্গায় গরু চু/রি আ/তঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ তারাগঞ্জে আর বি ফিলিং স্টেশনে অবৈধ পেট্রোল মজুদে জ/রিমানা, ১২০ লিটার পেট্রোল জ/ব্দ

সলঙ্গায় গরু চু/রি আ/তঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১৪ Time View

জি,এম স্বপ্না, সিরাজগঞ্জ  :

ঈদ মানে আনন্দ,সেই আনন্দকে ঘিরে যদি ভয় আর অনিশ্চয়তা ভর করে,তাহলে তা পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে গরু চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এখন স্থানীয় মানুষের প্রধান দুশ্চিন্তা হয়ে উঠেছে।হাটে হাটে গরু কেনাবেচা,বাড়িতে পশু লালন-পালন সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।কিন্তু এই আনন্দের মাঝেই সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে চুরির ঘটনা।গোয়ালঘর থেকে গরু চুরির আতঙ্কে রয়েছে খামারী ও কৃষকরা।  

স্থানীয়দের অভিযোগ,সম্পতি প্রায় প্রতিটি গ্রামেই রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটছে।অনেক ক্ষেত্রে কোরবানীকে ঘিরে সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে এসব অপরাধ চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।কোরবানীর ঈদ পর্যন্ত তার এলাকায় রাত জেগে পাহারার উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেন সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী,সেকেন্ড অফিসার মনোহরসহ আজ সরেজমিনে গিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের হাতে টর্চ লাইট তুলে দেন।ওসি বলেন,ঈদের আগে গরুর চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় একটি অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠেছে।এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশের টহল ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।গ্রামভিত্তিক পাহারা দল গঠন এবং রাতের বেলায় পালাক্রমে পাহারা দিলে চুরি অনেকাংশে কমানো সম্ভব।

সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তির গতিবিধি দেখলেই পুলিশকে জানানোর অনুরোধ জানান।পরিশেষে বলেন,ভয় নয়-সচেতনতা,সতর্কতা এবং সম্মিলিত উদ্যোগই পারে চুরিরোধ ও ঈদের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin