রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

বিরামপুরে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চে/ক বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৬ Time View

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো: শফিকুল আলম মামুনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত চার পরিবারের সদস্যেদের মাঝে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত চেক বিতরণ করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: আবু জাফর মো: জাহিদ হোসেন।

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো: রেজাউল করিম রেজুর সঞ্চালনায়, এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহিন, সদস্য সচিব এ্যাডভোকেট মিঞা মো: শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রাসেল, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১২ এপ্রিল দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানি ইউপি’র ভাইগর গ্রামের চার কৃষি শ্রমিক জীবিকার সন্ধানে গিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাসানপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারান।

জাকিরুল ইসলাম জাকির
‎বিরামপুর, দিনাজপুর, প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin