বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম

পোরশায় বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস: র‌্যালি ও সভায় শ্রমিক অ/ধিকারের গু/রুত্ব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৭ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণিল র‌্যালি বের হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রমজীবী সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় “মহান মে দিবসের তাৎপর্য”, “শ্রমিকদের ন্যায্য অধিকার” এবং “জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি” বিষয়কে গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে সভাপতিত্ব ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাসের প্রতীক। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ, তাই তাদের অধিকার রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম (সাদেক), পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ সাকিল জাবেদ আনসারি, শিক্ষক মোঃ শরিফুল ইসলাম এবং কৃষি লোন ব্যবস্থাপক শ্রী মাধব সরকার।
বক্তারা তাদের বক্তব্যে শ্রমিকদের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা প্রয়োজন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক, পেশাজীবী, রাজনৈতিক নেতা-কর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতিতে পুরো পরিবেশটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। এছাড়াও পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম-এর নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানের গুরুত্ব ও ব্যাপকতা আরও বৃদ্ধি করে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ রাকিবুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin