রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৩৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ উন্নয়নকাজের অনিয়মের সমালোচনার মুখে থাকা উজিরপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুব্রত রায়কে ঘিরে এবার উঠেছে আরও গুরুতর অভিযোগ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি হুমকি দিয়ে বলেন ‘প্রয়োজনে লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’।

সম্প্রতি দৈনিক জনবাণীতে দুই পর্বে প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশ করায় তিনি জনবাণীর প্রতিবেদক বশির হোসেন খানের উপর ক্ষুব্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জানার জন্য সুব্রত রায়কে ফোন দিলে তিনি উত্তেজিত হয়ে বলেন সংবাদ প্রকাশ করে তুই আমার কিছুই করতে পারবি না। আগে আওয়ামী লীগকে ম্যানেজ করে চলেছি এখন বিএনপিও আমার ম্যানেজে। তিনি দাম্ভিকতার সাথে বলেন, টাকা দিয়ে এই চেয়ার কিনেছি। এখান থেকে আমাকে সরানো যাবে না। আমার সাথে এলজিইডির প্রধান প্রকৌশলীর সুসম্পর্ক রয়েছে এবং আমি সকল কাজ তার পরামর্শেই করি। বড়স্যার দের আশির্বাদ নিয়েই এখানে আছি। তাই চাইলেও আমাকে কেউ কিছু করতে পারবে না। যত পারেন লেখেন। আপনাকে মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আমি সুব্রত রায় ঠুনকো না। আমার মাথার উপরে আশীর্বাদের হাত আছে। তাই কিছুই ভয় পাই না। স্থানীয় সাংবাদিকও আমার হাতের মুঠোই। প্রকৌশলী সুব্রতকে ঘিরে এসব অভিযোগের মধ্যেই গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, প্রকৌশলী সুব্রত রায় ও তিন সাংবাদিকের কথিত গোপন বৈঠকের ঘটনা নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

জানা গেছে, উজিরপুরে উপজেলা এলজিইডি প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি শাহ আলমের হাত ধরেই উজিরপুরে যোগদান করেন। তার পর থেকে তিনি ঠিকাদারদের জিম্মি করে ‘পার্সেন্টেজ’ নিয়ে তৎকালীন সাবেক এমপির সাথে ভাগ বাটোয়ারা করতেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন প্রজেক্টের অর্থ হরিলুটের মাস্টারমাইন্ড তিনি। অভিযোগ রয়েছে, এলজিইডির আওতায় সড়ক, কালভার্ট, সেতু, ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজে তিনি নানাভাবে অর্থ লোপাট করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে অপরাধ বিশেষজ্ঞ রাজু আহমেদ শাহ বলেন, সাংবাদিক হচ্ছে জাতির বিবেক,সাংবাদিক যদি সাংবাদিকতা না করে তাহলে দেশ ও জাতি চরম ক্ষতিগ্রস্থ হবে। কিন্তু দুর্নীতিবাজরা সাংবাদিকদের প্রতিপক্ষ ভাবে, কারণ সাংবাদিকদের লিখনির মাধ্যমে এই দেশ ও জাতির শত্রুদের মুখোশ উন্মোচিত হয়। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেখলে দুর্নীতিবাজরা মারমুখি হয়ে সাংবাদিকদের প্রাণনাশের চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin