রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৮৫ Time View

​আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

​মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বসতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা (মোড়লপাড়া) গ্রামের তোফাজ্জেল মোড়লের ছেলে মোঃ টিটন হোসেন (২৪) এবং শার্শা থানার বসতপুর (কাচারীপাড়া) গ্রামের মোঃ কবিরুল ইসলামের ছেলে মোঃ শামীম হোসেন (২৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (নিঃ) খান শরীফুল ইসলামের নেতৃত্বে এসআই চঞ্চল কুমার বিশ্বাসসহ পুলিশের একটি চৌকস টিম বসতপুর-গোগা বাজারগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় মনিরের ড্রাগন বাগানের সামনে থেকে টিটন ও শামীমকে আটক করা হয়। পরে টিটনের কাছে থাকা ৯০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করে বুধবার (২৬ আগস্ট) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin