
নিজস্ব প্রতিবেদক রাজশাহীঃ ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৬৩ দশমিক ৬৭ ভাগ। শিক্ষাবোর্ড এর পাসের হারে তলানীতে অবস্থান করেছে গোদাগাড়ী অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
প্রকাশিত ফলাফলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় জিপিএ-৫ এর দিক থেকে গত অতীতের মত প্রথম স্থান অধিকার করেছে। পাসের হারের দিক থেকে বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে। এবছর মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৮৩ ছাত্রী পরীক্ষা দিয়ে ৬৭ জন পাস করেছে সর্বচ্চ জিপিএ -৫ পেয়েছে ১৫ জন, পাসের হার ৮০ দশমিক ৭২ ভাগ। বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১০০ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ১৪ জন, পাসের হার ৯১ দশমিক ৭৪ ভাগ।
কাঁকনহাট উচ্চ বিদ্যালয় থেকে ১১৪ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৭৫ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৮ জন, পাসের হার ৬৭ দশমিক ৭৯ ভাগ। সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৪৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৭৯ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ১১ জন, পাসের হার ৫৪ দশমিক ৪৮ ভাগ।
গোদাগাড়ী আফজি পাইলট বালিকা বিদ্যালয় থেকে ৭৯ জন পরীক্ষা দিয়ে ৭০ জন পাস করেছে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন পাসের হার ৮৮ দশমিক ৬১ ভাগ।
গোদাগাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৭ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৮২ দশমিক ৪৬ ভাগ।
আল ইসলা ইসলামী একাডেমী থেকে ৮৩ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪৫ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৬ জন, পাসের হার ৫৪ দশমিক ২২ ভাগ। পিরিজপুর উচ্চ বিদ্যালয় থেকে ৯৬ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬৩ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৭ জন, পাসের হার ৬৫ দশমিক ৬২ ভাগ।
মাটিকাটা উচ্চ বিদ্যালয় থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৬ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৩১ দশমিক ৩৭ ভাগ। মানবিক বিভাগে ১ জনও পাস করতে পারে নি এ বিদ্যালয় থেকে।
রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয় থেকে ১৬৬ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১০১ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ০০ জন, পাসের হার ৫২ দশমিক ৮০ ভাগ।
হুজরাপুর উচ্চ বিদ্যালয় থেকে ৩৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১৬ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ২ জন, পাসের হার ৪৫ দশমিক ৭১ ভাগ। পালপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪০ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৭০ দশমিক ১৮ ভাগ। সোনাদীঘি উচ্চ বিদ্যালয় থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ১১ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ২৫ দশমিক ০০ ভাগ।
পালপুর উচ্চ বিদ্যালয় থেকে ৫৯ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৪০ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৭০ দশমিক ১৮ ভাগ।
ললিত নগর স্কুল এন্ড কলেজ থেকে ৪৬ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৩৬ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ৩ জন, পাসের হার ৭৮ দশমিক ২৬ ভাগ। কাশিমপুর একে ফজলুল হক উচ্চ বিদ্যালয় থেকে ৩৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৩ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৬৭দশমিক ৬৫ ভাগ। আই হাই উচ্চ বিদ্যালয় থেকে ১২৫ শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ৬৬ জন পাস করেছে জিপিএ -৫ পেয়েছে ১ জন, পাসের হার ৫২ দশমিক ৮০ ভাগ।
সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম বলেন, কিভাবে রেজাল্ট ভাল হবে বলেন, রাজনৈতিক কারণে সকল বিষয়ে ফেল করা শিক্ষার্থীকে বাধ্য করে ফরম পূরণ করতে হয়েছে। তাদের সাথে কী মারামরি করতে পারবো। ফেল করা শিক্ষার্থী আর পাস করতে পারে।
মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী বলেন, টেষ্ট পরীক্ষায় ৭/৯ বিষয়ে ফেল করা ছাত্রীদের ফরম পূরণ করতে বাধ্য হয়েছিলাম। অভিভাবক ও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক কর্মী, আগামীদিনের সম্ভব্য জনপ্রতিনিধি, এলাকার কিছু মানুষ শিক্ষকদের জিম্মি করে রেখে ছিল, আমি এক আত্নীয়ের জানাজায় গিয়ে ছিলাম। ওই সময় শিক্ষক শিক্ষিকা, কর্মচারীদের অফিসে তালা মেরে ফরম পূরণে বাধ্য করেছিল। সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম, শিক্ষক প্রতিনিধি আশরাফুল হক ও মিজানুর রহমান বলেন, আমাদেরকে অফিসে তালা মেরে রেখে খারাপ আচারণ করে প্রধান শিক্ষককে মোবাইলে বাধ্য করে ফরম পূরণে করে আমাদের বিদ্যালয় ত্যাগ করার অনুমতি দিয়েছিল। যা স্কুলের জন্মলগ্নে এভাবে ফরম পূরণ করতে পারে নি। এ ভাবে না হলে এত ফেল হত না। পাশের হার বিগত দিনের মত ৯৫/৯৮/১০০ ভাগ হতে পারতো।
উল্লেখ্য রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশ। মোট ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন পরীক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।
মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।