রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সুজানগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৪২ Time View

এম এ আলিম রিপন,সুজানগর: পাবনার সুজানগরে সপ্তাহব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও সুজানগর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা: সৌমিক পোদ্দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান,উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ৪০ নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম এ চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এ বছর দিবসের প্রতিপাদ্য ছিলÑ “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। সভাপতির বক্তব্যে উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ওয়াসিম খান বলেন,শারীরিক ও মানসিক বিকাশের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। শরীরের শক্তি বৃদ্ধি, রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানো ও ক্ষয়পূরণের জন্য আমাদের প্রতিদিন পুষ্টিসমৃদ্ধ খাবার গ্রহণ নিশ্চিত করতে হবে। সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি । পরে পুষ্টি বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin