বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চট্টগ্রামের মেয়ের মেধার জয় : কোচিং ছাড়াই হার্ভার্ডে ফুল স্কলা/রশিপ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

মিঠুন সাহা, চট্টগ্রাম প্রতিনিধি ।।

চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকার বাংলাদেশি বংশোদ্ভূত কৃতি শিক্ষার্থী সারিনা নুসরাত যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত Harvard University-এ ফুল-ফ্রি স্কলারশিপ অর্জন করে বিরল গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়টির “Bachelor of Science in Arts” প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ লাভ করেছেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পেটারসন সিটিতে বসবাসকারী সারিনা নুসরাত নিউ জার্সির স্বনামধন্য Passaic County Technical Institute (PCTI) এর মেধাবী ছাত্রী। তিনি শিক্ষক নুরুদ্দিন শামীম ও দিলওয়ারা বেগম রিনার একমাত্র সন্তান।

বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো ধরনের কোচিং, ভর্তি পরামর্শক কিংবা বিশেষ কারও সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ নিজের মেধা, অধ্যবসায়, গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে সারিনা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তির দীর্ঘ ও প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ তিনি নিজেই সম্পন্ন করেন। আবেদনপত্র প্রস্তুত, ব্যক্তিগত প্রবন্ধ রচনা, একাডেমিক নথিপত্র বাছাই, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং সময়োপযোগী পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে তিনি নিজের জন্য তৈরি করেন সাফল্যের পথ। যেখানে অধিকাংশ শিক্ষার্থী ব্যয়বহুল কোচিং বা কনসালট্যান্টের সহায়তা নিয়ে থাকেন, সেখানে সারিনার এই আত্মনির্ভর অর্জন সবাইকে বিস্মিত করেছে।

বিশ্বের অন্যতম শীর্ষ আইভি লিগ শিক্ষাপ্রতিষ্ঠান Harvard University-এ ভর্তি এবং পূর্ণ স্কলারশিপ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও কঠিন সাফল্য হিসেবে বিবেচিত। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী আবেদন করলেও অল্প কয়েকজনই এই সুযোগ লাভ করে। সেই কঠিন প্রতিযোগিতায় সারিনা নুসরাতের এই অর্জন নিঃসন্দেহে প্রবাসী বাংলাদেশি সমাজসহ সমগ্র দেশের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে।

শিক্ষক ও শুভানুধ্যায়ীরা জানান, ছোটবেলা থেকেই সারিনা অত্যন্ত মেধাবী, আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও লক্ষ্যনিষ্ঠ। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নেতৃত্বের চর্চা এবং সামাজিক দায়িত্ববোধেও তিনি ছিলেন সক্রিয়। নিজের সামর্থ্যের প্রতি অটল বিশ্বাস এবং নিরবচ্ছিন্ন পরিশ্রমই তাকে আজ বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিয়েছে।

ভবিষ্যতে তিনি Mechanical Engineering বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চান। অর্জিত জ্ঞানকে সমাজের উপকারে কাজে লাগিয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করাই তার স্বপ্ন বলে জানা গেছে।

চট্টগ্রামের মেয়ে সারিনা নুসরাতের এ অনন্য সাফল্যে আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং চট্টগ্রামবাসীর মাঝে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসানো হচ্ছে। অনেকে একে চট্টগ্রামের গর্ব এবং বাংলাদেশের আত্মনির্ভর মেধার উজ্জ্বল বিজয় বলে মন্তব্য করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin