বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Title :
উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আ/ইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যা-ম্পেইন শুরু পাইকগাছায় জাতীয় আইনগত স-হায়তা দিবস পালিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ-যাপন মা/দকের অ/ভিযানে স/ন্ত্রাসী হামলায় কিশোরগঞ্জে ওসি ও সাংবাদিকসহ ৩০জন আহ-ত লালমনিরহাটে শুভ উদ্বোধন ৪৭ তম বিজ্ঞান ও প্রযু/ক্তি সপ্তাহ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জ/ব্দ ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প-দপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি ময়মনসিংহে জাতীয় আ/ইনগত সহায়তা দিবস উদযাপন

লালমনিরহাটে শুভ উদ্বোধন ৪৭ তম বিজ্ঞান ও প্রযু/ক্তি সপ্তাহ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।
“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬। জেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে মেলার উদ্বোধন ও বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে। তার মতে, উদ্ভাবনী চিন্তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।

আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রকিবুল হাসান, তিনি চতুর্থ শিল্প বিপ্লবের বাস্তবতায় প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান, এছাড়াও জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন এবং আদিতমারী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. হাসানুজ্জামান জুয়েল।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষ আকর্ষণ। দ্বশম শ্রেণির শিক্ষার্থী নুসাইব তাহমিদ তুর্য, এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানিসা হাসান, তাদের বক্তব্যে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পরিবেশবান্ধব জ্বালানি, রোবটিকস প্রকল্প এবং স্মার্ট সিটি ধারণাসহ নানা উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম এবং কবি শেখ ফজলল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা লিপি রানী রায়, এই মেলা আগামী প্রজন্মকে বিজ্ঞান ও উদ্ভাবনের পথে অনুপ্রাণিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বি এন পির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকা, সাংবাদিক, ছাত্র-ছাত্রী, সহ আরো অনেকে দলের।

হাসমত উল্লাহ ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin