বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল নগরীর আটটি- ডায়াগনস্টিক সেন্টারে জ-রিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৮৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ২৮ এপ্রিল মঙ্গলবার বেলা সারে এগারো টায় বরিশাল মহানগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় *জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী এর নেতৃত্বে* মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে অভিযান চালিয়ে *০৮ টি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা* আদায় করেছেন।

নগরির একাধিক প্রতিষ্ঠানের মধ্যে অভিযানকৃত প্রতিষ্ঠান গুলো হল
আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের
সত্ত্বাধিকারী জসিম উদদীনকে
৪০,০০০ টাকা,
হেলথ এইড মেডিকেল সার্ভিসেসের
সত্ত্বাধিকারী মোঃ শাহিনকে
১০,০০০ টাকা,
নোভা মেডিকেল সার্ভিসেসের
সত্ত্বাধিকারী মোঃ রাকিব সরকারকে
১০,০০০ টাকা,
ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তামান্না আক্তারকে ৪৫,০০০ টাকা,
বরিশাল সিটি জেনারেল হসপিটালের
স্বত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমানকে
২০,০০০ টাকা,
গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের
স্বত্বাধিকারী নাজমুন নাহারকে
৭,০০০ টাকা,
নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসের
সত্ত্বাধিকারী মোঃ ছগির হোসেনকে
৫০,০০০ টাকা,
রংধনু ডায়াগনস্টিক সেন্টারের
স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তারকে
১,০০,০০০ টাকা করে
সর্বমোট ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে এনএসআইয়ের তথ্য সুত্রে জানা গেছে।

সুত্র মতে জানাগেছে, এ সকল গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাদের অবগত করে যৌথ অভিযান পরিচালনা করেন।

এ সময় অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কর্মকর্তা ও বরিশাল মেট্রোপলিটন এর রিজার্ভ পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রেখে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin