বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

গোপালগঞ্জে ‘পিঠা গার্ডেন’ এর বি/রুদ্ধে আবারো অ/নৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৮০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ

গোপালগঞ্জ শহরের পাথালিয়া এলাকায় অবস্থিত ‘পিঠা গার্ডেন’ নামের একটি রেস্টুরেন্টকে ঘিরে অনৈতিক কর্মকাণ্ড ও মাদক সেবনের অভিযোগে স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা–খুলনা মহাসড়কের পাশেই অবস্থিত রেস্টুরেন্টটি বাইরে থেকে আকর্ষণীয় ও সুসজ্জিত। খাবারের পাশাপাশি সেখানে আবাসিক সুবিধাও রয়েছে। তবে অভিযোগ উঠেছে, এই আবাসিক ব্যবস্থার আড়ালেই রেস্টুরেন্টটির কয়েকটি কক্ষে গোপনে অবৈধভাবে আবাসিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে বহিরাগত নারী এনে অবৈধভাবে দেহ ব্যবসা চালানো হয় বলেও দাবি স্থানীয়দের। একই সঙ্গে মাদক সেবন ও কেনাবেচার ঘটনাও নিয়মিত ঘটছে বলে অভিযোগ রয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হলো—কিছু ক্ষেত্রে কিশোর ও অপ্রাপ্ত বয়স্কদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে, যা নিয়ে অভিভাবকেরা ও সচেতন মহলে উৎকণ্ঠা বাড়ছে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, প্রায় প্রতিদিনই সেখানে সন্দেহভাজন মানুষের যাতায়াত লক্ষ্য করা যায়। এতে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটির ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা জোড়ায় জোড়ায় বসে রয়েছে। সাংবাদিকদের উপস্থিতি টের পেতেই অনেকে দ্রুত স্থান ত্যাগ করে, যা সন্দেহকে আরো জোরালো করে তোলে।

এদিকে সরেজমিনে পর্যবেক্ষণে আরো দেখা গেছে, রেস্টুরেন্টটিতে বর্তমানে রং ও সংস্কারের কাজ চলছে। নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে স্থানীয়দের প্রশ্ন—এটি শুধুই ব্যবসা সম্প্রসারণের অংশ, নাকি বিতর্ক এড়াতে নতুন কৌশল—তা নিয়ে রয়েছে নানা জল্পনা-কল্পনা।

অভিযোগের বিষয়ে রেস্টুরেন্টটির মালিক ফারুক হোসেন বলেন,
“আমরা মূলত রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করি। কেউ ব্যক্তিগতভাবে কোনো অনৈতিক কাজে জড়ালে তা সবসময় আমাদের নিয়ন্ত্রণে থাকে না।”

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, অভিযোগ গুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জরুরি। তাদের মতে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকায় সামাজিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

উল্লেখ্য, উক্ত “পিঠা গার্ডেন” রেস্টুরেন্ট থেকে পুলিশ গত ২০২৪ সালে ২৭ নভেম্বর দুপুরে ফেরদাউস শেখ (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছিলেন। নিহত ব্যক্তি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার ডুমুরিয়া ইউনিয়নের এমদাদ শেখের ছেলে ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin