রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা কুমিল্লায় বিশেষ অভি/যানে ৩ কিশোর গ্য-াং সদস্য গ্রে/ফতার বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাত সম্পাদক শামসুল বানারীপাড়ায় ইউপি সদস্য পদে নির্বাচন করতে চাওয়ায় চাঁ-দা দাবি ও হাম-লার অ-ভিযোগ; ৩ জন গ্রে-প্তার পাইকগাছায় অনলাইন জু/য়া ও মাদ/ক বিরো/ধী মান/ববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ—বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়/কের চিত্র? গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অ/নুষ্ঠিত শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণের লক্ষ্যে পীরগঞ্জে খাল পুনঃখনন কাজের উ/দ্বোধন পীরগঞ্জে সা/ড়ে ৩ কোটি টাকায় ১৩ কিলোমিটার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন র‌্যাব-১২, ৪ সিপিসি-১ এর অভিযানে ক্লুলেস মামলার সন্দিগ্ধ প-লাতক ১ জন আ-সামি গ্রেফ-তার

পোরশায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২০ Time View

নওগাঁ পোরশা প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন

নওগাঁর পোরশা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে জমজমাট এই আয়োজন এলাকায় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মঙ্গলবার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জয়নুল আবেদীন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডিএম রাসেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সকল সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে।
টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও দর্শনীয় খেলা, যা উপস্থিত দর্শকদের মাঝে আনন্দের সৃষ্টি করে। খেলোয়াড়দের নৈপুণ্য, শৃঙ্খলা ও দলগত পারফরম্যান্স সকলের প্রশংসা কুড়ায়।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।
কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ টুর্নামেন্টটি স্থানীয় অভিভাবক, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিশুদের মেধা ও মন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin