শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
জমির শ্রেণী পরিবর্তন করায় দুই জনের কা-রাদন্ড হঠাৎ ভারত থেকে ধেয়ে আসা ব-ন্যায় গোদাগাড়ীর মিনি কক্সবাজার পানির নীচে। পদ্মা পড়ের লাখ লাখ মানুষ আ/তঙ্কিত বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার

বর্তমান সরকারকে ফ্যা/সিবাদী শাসনের ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

ঝিনাইদহ প্রতিনিধি:
আজ শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের জোহান ড্রিমভ্যালি পার্কে জেলা জামায়াত আয়োজিত ‘ওয়ার্ড সভাপতি সম্মেলনে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু করেছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে সরকার এখন ছলচাতুরি করছে। তিনি বলেন, বগুড়ার সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন জামায়াতের ওপর নাকি স্বৈরাচারের আত্মা ভর করেছে। আমরা বলতে চাই, বিএনপি সরকারকে আসলে কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে। । মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের মানুষ বারবার রক্ত দিয়েছে, আমরা আর রক্ত দিতে চাই না। আজ যারা জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ বলে গালি দেয়, ১৭ বছর তারাই বিদেশে লুকিয়ে ছিল। জনগণ জানে আসল গুপ্ত কারা।অধ্যাপক পরওয়ার অভিযোগ করে বলেন, দেশবাসী ভেবেছিল জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দল সরকার গঠন করবে। সারা দেশে দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়েছিল। কিন্তু ভোট গণনার পর রেজাল্টশিট তৈরি ও ফলাফল ঘোষণায় ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। তিনি বলেন, সংসদ নির্বাচনের রেজাল্ট ঘোষণার পর আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারতাম। হরতাল-অবরোধ দিয়ে দেশ অস্থির করার শক্তি আমাদের ছিল। কিন্তু আমরা দেশের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে অনেক কষ্ট বুকে চেপে ফলাফল মেনে নিয়েছি। তবে এটা আমাদের দুর্বলতা নয়।জুলাই জাতীয় সনদ ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছালেও বিএনপি ১০টি পয়েন্টে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিরোধিতা করেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপি এখন গণভোটের রায় বাতিল করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে তারা ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।ঝিনাইদহ জেলা জামায়াতের এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবুবকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেবসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin