
সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প(১ম সংশোধিত) এর আওতায় মারচিং পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চরভবানীপুরে টমেটো সবজির উপর বৃহস্পতিবার এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ পরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার অতিরিক্ত উপ পরিচালক(উদ্যান) কৃষিবিদ মোঃ নূরে আলম,অতিরিক্তউপ পরিচালক(শস্য) কৃষিবিদ রাফিউল ইসলাম ও বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপসহকারী কৃষি অফিসার পার্থ প্রতিম রায়সহ স্থানীয় কৃষক ও কৃষাণীগণ উপস্থিত ছিলেন।
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।