মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

শেখ তৈয়ব, খুলনা।
বকেয়া টিউশন ফি পরিশোধ করতে না পেরে হতাশায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের এফ-৮৫ নম্বর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম উৎস রায়। তিনি North Western University-এর শিক্ষার্থী এবং খুলনার ডুমুরিয়া উপজেলার রামনগর গ্রামের কনক কান্তি রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উৎস রায় ওই ভবনের ৬ষ্ঠ তলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় তিনি কক্ষে একাই ছিলেন।
বিশ্বস্ত সূত্রে আরও জানা গেছে, প্রায় ৭২ হাজার টাকা টিউশন ফি বকেয়া থাকায় তিনি মানসিকভাবে চাপে ছিলেন। ধারণা করা হচ্ছে, এই আর্থিক সংকট থেকেই তিনি চরম হতাশায় এমন সিদ্ধান্ত নেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আত্মহত্যার পেছনে প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও স্বজনদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও উদ্বেগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin