শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :-
বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার জমিজমা নিয়ে বিরো-ধের জেরে ছোট ভাইয়ের কো-পে বড় ভাই নিহ-ত ছাত্রীকে নিয়ে পা-লিয়ে যাওয়ার সময় ফরিদপুরে গ্রে-প্তার উল্লাপাড়ার শিক্ষক

পাইকগাছা পৌর বাজারে দোকানের সামনে চৌকি বসিয়ে ফল বিক্রি; ব্যবসায়ীদের প্র-তিবন্ধকতা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২১১ Time View

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।

পাইকগাছায় পৌর বাজারে দোকানের সামনে রাস্তাজুড়ে চৌকি বসিয়ে ফল বিক্রির ফলে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এতে বাজারের দোকানদাররা বিপাকে পড়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় ভিলেজ পাইকগাছার ভুক্তভোগী দোকান মালিক আব্দুল খালেক সরদার প্রতিকারের আশায় বুধবার পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বরাবর অভিযোগ করেছেন। জানাগেছে, অভিযোগের খবর পেয়ে অভিযুক্ত ফল বিক্রেতা লুৎফর সানা পরিস্থিতি সামাল দিতে এ মুহুর্তে চৌকিটি ঢেকে রেখেছেন।

সে ভিলেজ পাইকগাছার মৃতঃ জিল্লুর রহমানের ছেলে।
লিখিত অভিযোগে দোকান মালিক খালেক সরদার উল্লেখ করেন দুর্দান্ত প্রকৃতির লুৎফর সানা দীর্ঘদিন ধরে আমার দোকানের সামনে রাস্তাজুড়ে খাট পেতে ফল-ফলালির ব্যবসা করেন। চলাফেরায় প্রতিবন্ধকতার ফলে দোকানে কোন খরিদ্দার আসতে পারেনা। ফল বিক্রেতা লুৎফর পৌর নিয়ম-কানন কিছু মানেনা। আমার দোকানের সামনের অর্ধেকটা জুড়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। ফলে ব্যবসার চরম ক্ষতি হচ্ছে এমনকি কোন ব্যবসায়িও দোকান ভাড়াও নিতে চাচ্ছে না। বিষয়টি আমি ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ ও স্থানীয় দোকানদারের অবগত করেছি। তারা সমাধানের চেষ্টা করলেও শেষ অবদি কোন সমাধান হয়নি। লুৎফর গায়ের জোরে এটা করছে।

আব্খাতুল খালেক অভিযোগ করেন ইতিমধ্যে আমি দোকানের সামনে গিয়ে লুৎফরকে বলেছি দোকানের ব্যবসার যাতে কোন ক্ষতি না হয় তুমি সেই ভাবে ফল বিক্রি করো। কিন্তু সে আমার কথা কর্নপাত না করে চালেঞ্জ দিয়ে গালিগালাজ করে আমার উল্টো হুমকি দেয়। সে কারনে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে, নাম প্রকাশ না করার শর্তে ফুটপথের অনেক ছোট ব্যবসায়িরা বলেন,অভিযুক্ত ব্যক্তির কারনে আমাদেরেও বদনাম হচ্ছে। অভিযোগের বিষয়ে শনিবার সকালে দোকানের সামনে লুৎফর সানা না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin