শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৩০৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় কৃষিতে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী মসলা ফসল ‘চুইঝাল’।
জানা গেছে,দীর্ঘদিন ধরে খুলনা-যশোর অঞ্চলে জনপ্রিয় এই বিশেষ মসলা এখন রাজশাহীর মোহনপুর উপজেলার মাটিতেও চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।স্থানীয় কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে।
সংশ্লিষ্টরা জানান, চুইঝাল একটি লতা জাতীয় গাছ, যার কাণ্ড ও শিকড় মসলা হিসেবে ব্যবহৃত হয়। এটি রান্নায় বিশেষ স্বাদ ও ঝাঁঝ যোগ করে, ফলে বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। বিশেষ করে গরু ও খাসির মাংস রান্নায় চুইঝালের ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। মোহনপুর উপজেলার কয়েকজন উদ্যমী কৃষক পরীক্ষামূলকভাবে এই ফসলের চাষ শুরু করেছেন। ইতোমধ্যে গাছের বৃদ্ধি ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর দিক থেকে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে বলে জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম নিয়মিত পরামর্শ ও তদারকি করছেন। মুলত কৃষি কর্মকর্তার উদ্যোগেই কৃষকেরা চুইঝাল চাষে আগ্রহী হয়ে উঠেছে।
কৃষি বিশেষজ্ঞদের মতে, চুইঝাল চাষে তুলনামূলক কম খরচ হয় এবং একবার গাছ লাগালে বহু বছর ধরে উৎপাদন পাওয়া যায়। ফলে এটি কৃষকদের জন্য লাভজনক একটি বিকল্প ফসল হিসেবে গড়ে উঠতে পারে।
স্থানীয় কৃষকরা আশা করছেন, সঠিক প্রশিক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে মোহনপুরে চুইঝাল চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।চুইঝাল চাষ ব্যাপকভাবে সম্প্রসারিত হবে এটি এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নতুন ফসল হিসেবে চুইঝালের সম্ভাবনা যাচাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
সবমিলিয়ে মোহনপুরের কৃষিতে চুইঝালের এই নতুন সংযোজন ভবিষ্যতে কৃষি বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি কৃষকদের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin