শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

আশুলিয়ার কাঠগড়া শ্রীখন্ডিয়ায় এক যুবককে প্রকাশ্যে দিন দুপুরে কু/পিয়ে জ/বাই করে হ/ত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫২৬ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকার শ্রীখন্ডিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে প্রকাশ্যে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করার অভিযোগ করেন নিহতের বাবা।

বুধবার ( ১৫ এপ্রিল ২০২৬) দুপুর ৩ টার দিকে ঢাকার আশুলিয়া ইউনিয়নের শ্রীখন্ডিয়া মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

জানা গেছে, সন্ত্রাসী হামলায় নিহত যুবক আশুলিয়ার হুমায়ুন কবির মোল্লার ছেলে ফয়সাল মোল্লা (৩৬)। নিহতের বাবা হুমায়ুন কবির জানায়, তার ছেলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় বাধা দিয়ে আসছিলেন, এর কারণে ঘটনার দিন দুপুর ৩টায় মাদক ব্যবসায়ীরা ছেলেকে ফোন করে একটি খালি জায়গায় ডাকেন, পরে মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা তাকে নির্মমভাবে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মরদেহ আমরা উদ্ধার করেছি, নিহত একজন মাদক সেবী ছিলেন, যা তার বাবা নিজেই স্বীকার করেছেন। ধারণা করছি যারা হত্যা করেছে তারাও তার সাথের লোকজন হতে পারে। কারা তাকে মেরেছেন এবং কেন মেরেছেন এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin