বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

মোহনপুরে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী মাঠ দিবস উদ-যাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৮৮ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ধুরইল ইউনিয়নের(ইউপি)আমরাইল ব্লকের শিবপুর গ্রামে ভার্মি কম্পোস্ট প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এদিন মাঠ দিবসে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ভার্মি কম্পোস্ট উৎপাদনের বিভিন্ন আধুনিক পদ্ধতি, উপকারিতা এবং ব্যবহারিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ভার্মি কম্পোস্ট একটি পরিবেশবান্ধব জৈব সার, যা মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কৃষকদের স্বল্প খরচে অধিক উৎপাদন নিশ্চিত করতে এই প্রযুক্তির বিস্তার অত্যন্ত জরুরি। তিনি বলেন, রাজশাহী বিভাগীয় কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার ফলে কৃষকের উৎপাদন খরচ কমছে এবং আয় বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin