মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
Title :
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ পরীক্ষা: ফেব্রুয়ারি ২০২৬ সাজিদ হ/ত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-৬’র যৌথ অ/ভিযানে প্রধান আ/সামিসহ দুজন গ্রেফ/তার অ/সংক্রামক রোগ প্রতি/রোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুরের সচে/তনতামূলক চিকিৎসা ক্যাম্প তারাগঞ্জে বাইকের দী/র্ঘ লাইন ঠেলে খালি হাতে ফিরছে মানুষ,সিন্ডিকেট বিক্রি করছে ৩০০ টাকা লিটার মেঘনায় জ/ব্দকৃত রেনু অব/মুক্ত, ৩৫ জেলেকে জ/রিমানা পরিবেশ বিপ/র্যয়ের বি/রুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভি/যান, জ/রিমানা নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়নে প্র/স্তুতিমূলক সভা গু/জবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন-পানিসম্পদ প্রতিমন্ত্রী মাদক কারিবারিকে ধরে পুলিশে দি/লো ছাত্রদল নেতা ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের উদ্ধোধন

চারঘাটে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৫ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

দিবসের কর্মসূচি মোতাবেক মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে এই শোভাযাত্রায় শেষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাটি খেলা অনুষ্ঠিত হয়।

মঙ্গল শোভা যাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন, চারঘাট-বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

চারঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার রাহেদুল ইসলাম এর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলার বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানভীর আনজুম অনিক।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলার সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করেন।

সবশেষে পদ্মা বড়াল থিয়েটারের উদ্দ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin