শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“জাল ভোটের দিন শেষ” ঢাকা-১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবুর ঘোষণা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২২২ Time View

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বিশেষ ঘোষণা দিয়ে বলেছেন, “জাল ভোটের দিন শেষ। জনগণের ভোটাধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। যারা অন্য জেলা থেকে লোক ভাড়া করে এনে নির্বাচনী পরিবেশ নষ্ট করার পায়তারা করেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ন্যায্য ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
এই বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে বলে জানা গেছে।
এছাড়া এমপি সালাউদ্দিন বাবুর উদ্যোগে সাভার ও আশুলিয়া এলাকায় জামগড়া পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এর ফলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোর গ্যাং, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। সম্প্রতি শুটার রুবেলসহ একাধিক অপরাধীকে গ্রেফতার করা হয়েছে এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin