মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃ/ত্যু বার্ষিকী পালিত সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট সলঙ্গায় অটোভ্যান চালকের ম/রদেহ উ/দ্ধার সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা আশুলিয়ায় ১ কোটি ৫ লাখ টাকার হে-রোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে র‍্যাব আশুলিয়ায় কোটি টাকার প্র-তারণা: র‍্যাবের হাতে প্র-তারক গ্রে-ফতার ডিবি পুলিশের বিশেষ অ/ভিযানে ইয়া/বা ট্যাবলেটসহ দুইজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করে আশুলিয়ায় ডা-কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা-কাত দলের ৬ সদস্য গ্রে/ফতার

চাঁ-দাবাজি ও মা-দকের বিরুদ্ধে সাঁ-ড়াশি অ-ভিযান চালাচ্ছেন ঢাকা-১৯ আসনের এমপি সালাউদ্দিন বাবু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬০ Time View

হেলাল শেখ: ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় চাঁদাবাজি ও মাদক নির্মূলে সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন ঢাকা-১৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য দেওয়ান মুহাম্মদ সালাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সকালে ঢাকা-১৯ এর এমপি নিজেই আশুলিয়ার কাঠগড়া এলাকার আলতাফ নগরসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। এ সময় আলতাফ নগর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের মালিকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার, এদিকে সংসদ সদস্যের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীরা দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে এমপি সালাউদ্দিন বাবু বলেন, “চাঁদাবাজদের কোনো দল নেই, সে যেই দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, আটক দুই চাঁদাবাজের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin