বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

ঝালকাঠিতে প্র-তিপক্ষের হা-মলায় মিলন হাওলাদার নামের এক যুবক নিহ-ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩২২ Time View

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলায় একাধিক মামলার আসামী মিলন হাওলাদার(৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানা ভারপ্রাপ্ত( ওসি) আরিফুল আলম।

নিহত মিলন হাওলাদার( ৩০) উপজেলার পৌর এলাকার শংকরপাশা গ্রামের সেলিম হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়,বুধবার (৪ মার্চ) দুপুরে নিহত মিলন হাওলাদারের সাথে প্রতিবেশী বেলাল হাওলাদারের সাথে বসতঘরে বিদ্যুৎ সংযোগ নিয়ে কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার বেলাল হাওলাদার ও তার মেয়ে ইতি আক্তারকে পিটিয়ে আহত করে। এসময় বেলাল(বেলা) হাওলাদারের বসতঘরেও হামলা করা হয়। এঘটনায় তারা থানায় মিলন হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মিলন হাওলাদার ও তার ভাই মিরাজ হাওলাদার মিলে বেলাল হাওলাদার ও তার পরিবারের সদস্যদের উপর আবারও হামলা করে।

পরবর্তীতে বেলাল হাওলাদার ও তার ভাইদের পাল্টা হামলায় মিলন হাওলাদার গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরন করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল আলম বলেন,নিহত মিলন হাওলাদারের নামে থানায় একাধিক মামলা রয়েছে। সে আজ প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। হত্যার সাথে জরিতদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin