মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

পীরগঞ্জে নি-ষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জ-রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ Time View

সাইদুর রহমান মানিক পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
৯ এপ্রিল বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন, অভিযানে পচা গলদা চিংড়ি বিক্রির অপরাধে শাববীর নামে এক মাছ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা এবং নিষিদ্ধ প্রজাতির ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে রাসেল নামে অপর এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এন. এম. ইশফাকুল কবীর।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ বাজার মাছ বাজারে অভিযান চালিয়ে পচা গলদা চিংড়ি ও নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মাছ জব্দ করা হয় এবং পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে জরিমানা করা হয়।
তিনি জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে মাছ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ ঠাকুরগাও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin