মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

পঞ্চগড়ে পুলিশের মাথা ফা-টিয়ে পালালো গরু চো-র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২১৬ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়  :  পঞ্চগড়ের তেঁতুলিযায় পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত গরু চোর রাসেল ইসলাম  ( ৩৩) কে ধরার অভিযানে  বাড়ি ঘেরাও করলে পুলিশের মাথায় আঘাত করে পালিয়ে যায় । 

পুলিশ সূত্রে জানা যায় আজ বৃহস্পতিবার বিকাল ৩ টায় ৪নং শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ গ্রামের  তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এস আই বদিউজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য বাড়ি ঘেরাও করে। কিন্তু আসামী একটি ঘরে গেট লাগিয়ে অবস্থান করছে পুলিশ এমন তথ্যের ভিতিতে ওই  ঘরের দরাজার সামনে যায়। এসময় আসামী  পলিশের উপস্থিতি টের পেয়ে দরজা খুলে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশ সদস্যের মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলরত দল ঘটনাস্থলে পৌছে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের আন্তঃবিভাগে এক্সট্রা বেড (ফ্লোর মেড) ০২ এ ভর্তি করা হয়েছে। এঘটনায় ওই পুলিশ সদস্যের মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে। 

 তেঁতুলিয়া হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা.  মাহফুজা মুনির পূর্বা বলেন, আহত পুলিশ সদস্যকে মাথায় ৪টি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।  

তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম  বলেন, আসামী রাসেল একজন কূখ্যাত চোর। তার বিরুদ্ধে ৩টি ভ্যান চুরি সহ একটি গরু চুরির মামলা আছে। আজ সকালে আসামীর নামে আরও একটি গরু চুরির মামলা হয়েছে। উক্ত মামলার প্রেক্ষিতে পুলিশ তাকে দীর্ঘদিন আটকের চেষ্টা করে আসছিল। কিন্তু বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। আজ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটকের জন্য একদল পুলিশ গেলে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তাকে আটকের জন্য পুলিশের তল্লাসি অভিযান জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin