মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

জয়পুরহাটে ৬৫০ টাকা চু-রির অভিযোগে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নি-র্মম নি-র্যাতন,

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৩ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু,
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের বেগুনগ্রাম চৌধুরী পাড়ায় মাত্র ৬৫০ টাকা চুরির অভিযোগে এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। নির্যাতনের শিকার সিয়াম চৌধুরী (১৩), একজন এতিম শিশু। সে স্থানীয় একটি মাদ্রাসার আলিয়া বিভাগের সপ্তম শ্রেণীর ছাত্র।
অভিযোগ রয়েছে, গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সিয়ামকে তার চাচা সালাউদ্দিন রানুসহ পরিবারের কয়েকজন সদস্য জোর করে ঘর থেকে বাইরে নিয়ে যায়। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয়। শুধু তাই নয়, তাকে কারেন্ট শক দেওয়ার মতো অমানবিক নির্যাতনেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে সালাউদ্দিন, রানু ও মিলি আক্তার-এর নাম উঠে এসেছে।
শিশুটির পরিবার জানায়, সিয়ামের বাবা বাহারুল ইসলাম বাকপ্রতিবন্ধী হওয়ায় ছেলেটি দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় জীবনযাপন করছে। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়িতে ফিরে এসে ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান। কিন্তু পরদিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার নানি আঞ্জুয়ারা বেগম তাকে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
মঙ্গলবার কিছুটা সুস্থ হলে সিয়াম নিজেই কালাই থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
শিশুটির নানি আঞ্জুয়ারা বেগম বলেন,
“আমার মেয়েকে আগেই এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন নাতি-নাতনিদেরও তারা নির্যাতন করছে।”
সিয়ামের বড় বোন সুমাইয়া আক্তার স্বর্ণা (১৫) বলেন,
“আমরা এতিম। মা নেই, বাবা বাকপ্রতিবন্ধী। চাচারা আমাদের বাবার সম্পত্তির লোভে আমাদের ওপর নির্যাতন করে। আমাদের ন্যায্য অধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে। পরিবার থেকে আলাদা করে রাখার চেষ্টা চলছে। দুই বছর আগে আমার ভাই বাবার কাছে আসার পর থেকেই তার ওপর নির্যাতন করা হচ্ছে, যাতে সে এখানে থাকতে না পারে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,
“আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে অভিযুক্ত রানু আংশিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,
“আমি মারিনি, তবে আমার বড় ভাই তাকে বেত দিয়ে মেরেছে। ভয় দেখানোর জন্য কারেন্ট শক দিতে চেয়েছিল।”
টাকা চুরির প্রসঙ্গে অভিযুক্ত সালাউদ্দিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,
“সে প্রায়ই টাকা চুরি করে। এবার হাতেনাতে ধরা হয়েছে, তাই ভাতিজা হওয়ায় তাকে শাসন করেছি।”
তবে শিশু অধিকার সচেতন মহল বলছে, কোনো অভিযোগ থাকলেও শিশুকে এভাবে নির্যাতন করা আইনত দণ্ডনীয় অপরাধ, এবং দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin