বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদ-ত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৫৯ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা প্রতিনিধি :
অতিরিক্ত কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহার সহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে এসএসসি ২০২৬/২৭ বছর ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের একপাশে দাড়িয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন, সিলেবাস-কারিকুলাম পালটানো সহ নানা কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারিনি। এরই মাঝে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করা হবে। আমাদের দাবি এসব পরিবর্তন করতে হবে। যদি এসব পরিবর্তন করা না হয় তাহলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
এর আগে, পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin