মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
তানোরে সাবেকমন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হকের ৭ম মৃ/ত্যু বার্ষিকী পালিত সুজানগরে প্রকাশ্যে কৃষককে অ/পহরণের পর ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছি/নতাইয়ের অ/ভিযোগ ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে রাতের আঁ/ধারে ক্ষ/তিকর কীটনা/শক প্রয়োগে ইরি বোরো ধান বিন/ষ্ট সলঙ্গায় অটোভ্যান চালকের ম/রদেহ উ/দ্ধার সলঙ্গায় আজ শুরু হয়েছে এসএসসি ও সমমান দাখিল পরীক্ষা আশুলিয়ায় ১ কোটি ৫ লাখ টাকার হে-রোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে র‍্যাব আশুলিয়ায় কোটি টাকার প্র-তারণা: র‍্যাবের হাতে প্র-তারক গ্রে-ফতার ডিবি পুলিশের বিশেষ অ/ভিযানে ইয়া/বা ট্যাবলেটসহ দুইজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার করে আশুলিয়ায় ডা-কাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডা-কাত দলের ৬ সদস্য গ্রে/ফতার

সলঙ্গার মানব সেবক স্কুল শিক্ষক শাহ আলম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬১ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গায় আর্তমানবতার সেবায় কাজ করছেন স্কুল শিক্ষক শাহ আলম।সলঙ্গা থানাসদর মধ্যপাড়া ভরমোহনী (দশানী পাড়া) মৃত ছলিমুদ্দিন মোল্লার ছেলে।
ছোটবেলা থেকেই অভাবী মানুষের পাশে দাঁড়ানো ছিল যার শখ।শিক্ষা জীবনে এসেও তিনি মানব সেবার হাল ছাড়েননি।কর্মজীবনে ঢুকে শত ব্যস্ততার মাঝেও তিনি সমাজের অসহায়,গরিব-দু:খীদের পাশে দাঁড়িয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন।
তারই দিক নির্দেশনায় পরিচালিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন ভিত্তিক একটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।এই গ্রুপটি আত্মপ্রকাশের পর থেকেই সলঙ্গার ইতিহাস,ঐতিহ্য আর সম্ভাবনার কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছেন।গল্পকে বাস্তবে রূপ দিতে কাজ করছেন নিবেদিত প্রাণ হারুন অর রশিদ,শাহিদুল ইসলাম, তুষার তালুকদার,নাজমুল হুদা,শাকিল আহমেদসহ একঝাঁক তরুণ।একটা ছোট্ট কাজ হয়তো একদিনে পৃথিবী বদলে দিতে পারে না,কিন্তু সেটিই পরিবর্তনের সুচনা করতে পারে।”প্রিয় সলঙ্গার গল্প”র তরুণরা সেই ঘটনাই ঘটিয়ে চলেছেন। অন্যের দুঃখে পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সমাজের অসহায়,নিপীড়িত,বঞ্চিত ও গরিব-দু:খী মানুষের সেবায় অবিরত কাজ করে চলেছে।তারা সোশ্যাল মিডিয়ায় জানান দিচ্ছে সলঙ্গার দর্শনীয় স্থান,জনকল্যাণ,জনদুর্ভোগ, প্রত্যাশা,শিক্ষা,সাহিত্য-সংস্কৃতি সম্পর্কে।দেশ তথা জাতির কাছে তুলে ধরছেন সলঙ্গার স্মরণীয়-বরণীয়,দু:খী ব্যক্তিদের অজানা অনেক তথ্য।সমাজকে জানিয়ে দিচ্ছেন সিরাজগঞ্জ জেলাসহ দেশে ঘটে যাওয়া অনেক প্রবাহমান ঘটনা।দেশ ও দেশের বাইরে থাকা সলঙ্গা অঞ্চলের কৃষক-শ্রমিক, শিক্ষার্থী,চাকরিজীবীসহ খেটে খাওয়া বিভিন্ন শ্রেণী-পেশার ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষদের সাথে সেতুবন্ধন তৈরী করছেন “প্রিয় সলঙ্গার গল্প” ফেসবুক গ্রুপ।শুধু তাই নয়,সুশিক্ষিত কয়েকজন উপদেষ্টাদের পরামর্শ ক্রমে সমাজের বিত্তবানদের সহযোগীতা/অর্থায়নে মুমূর্ষ রোগীদের রক্তদান,শীতার্তদের কম্বল বিতরণ,গরিব-অসহায়দের ঈদসামগ্রী বিতরণ,কন্যাদায়গ্রস্থদের আর্থিক সহযোগিতা,প্রতিবন্ধীদের হুইল চেয়ার,গরিবদের মাঝে টিউবওয়েলের ব্যবস্থা,গরিব মেধাবী শিক্ষার্থী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান,মসজিদ-মাদ্রাসায় ধর্মীয় গ্রন্থ বিতরণ,পিপাসার্তদের শরবত পানসহ সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।চীফ এডমিন শিক্ষক শাহ আলম জানান,সলঙ্গা ও আশেপাশের মানুষদের গল্প,স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরা ও সকলের সম্মিলিত সহযোগীতায় মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মুল লক্ষ্য।আমরা প্রতিবছর গরিব,দুঃস্থ ও ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন সামাজিক কাজ করে থাকি।সীমিত সামর্থ্য নিয়ে কাজ শুরু করেছি।সকলের সহযোগীতা পেলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।সম্প্রতি তার নিজস্ব ফেসবুক আইডি ও “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপ এর মাধ্যমে প্রতি বছরের মত এবারেও ঈদুল ফিতর উপলক্ষ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য ঈদ সামগ্রী বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছেন।তাই তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন।
তাই সংগঠনটির মানবিক তিনি সকলের সহযোগীতা কামনা করেন।
সংগঠনের সভাপতি,বিশিষ্ট সমাজসেবক কে.এম আমিনুল ইসলাম হেলাল জানান,সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছেন যারা সমাজের জন্য কিছু করতে চান,কিন্তু সময়ের অভাব বা সঠিক পদ্ধতি না জানার কারণে তা করতে পারেন না।তারা চাইলে “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনের মাধ্যমে আমাদের সহযোগীতা অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।সংগঠনটি দীর্ঘদিন ধরে গরীব,অসহায়,দু:স্থ মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
সংগঠনের উপদেষ্টাদের মধ্যে নিউরো বিশেষজ্ঞ ডাক্তার রবিউল করিম,
সহকারী অধ্যাপক আব্দুল মান্নান,সহকারী অধ্যাপক বেলাল হোসেন,আব্দুস সালাম মাস্টার,প্রভাষক তাজউদ্দীন,এস.এম ফারুক হায়দারসহ অনেকেই বলেন,সমাজের পরিবর্তন শুরু হয় এমন ছোট ছোট মানাবিক উদ্যোগ থেকেই।এই প্রজন্মের তরুণরা যদি এভাবে একে অপরের পাশে দাঁড়ায় তবে আমাদের সমাজ অনেক সুন্দর ও মানবিক হয়ে উঠবে।শিক্ষক শাহ আলম পরিচালিত “প্রিয় সলঙ্গার গল্প” সংগঠনের এক ঝাঁক তরুণদের পাশে থাকতে পেরে আমরা গর্ববোধ করছি।সেই সাথে ঈদের আনন্দ হোক সবার এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণে আপনাদের সকলের আর্থিক সহযোগীতা কামনা করেন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin