শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

হিলিতে মাদ/কবিরোধী অভিযানে আ/টক-৫, ভ্রাম্যমাণ আদালতে কারা/দণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৫৬ Time View

জাকিরুল ইসলাম জাকির (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের হাকিমপুর উপজেলার (হিলি চুড়িপট্টি) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক নারী সহ ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

হাকিমপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এবং আনসার ও বিজিবি সদস্যরা এই অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিলি দক্ষিণ বাসুদেবপুর চুড়িপট্টি এলাকার শিউলী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় চুড়িপট্টির স্বপন (৪৩), রাজু খান (৩৪), মুন্সিপাড়ার গোলজার হোসেন (৩৬) এবং নীলফামারীর মিস্ত্রিপাড়ার আরমান (৩৩) কে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড এবং আটক নারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জাকিরুল ইসলাম জাকির
‎দিনাজপুর, প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin