বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পরিত্যাক্ত জমিতে হলুদ চাষ করে শ্যামলের সফলতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশালের গৌরনদীতে পরিত্যাক্ত জমিতে অল্প পূজিতে হাইব্রিড হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মেহেদী হাসান শ্যামল খলিফা নামের এক কৃষক। তার সফলতা দেখে এলাকার অন্যান্য কৃষকরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

গৌরনদী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা যুবক শ্যামল খলিফা জানিয়েছেন, নরসিংদী থেকে হাইব্রিড জাতের হলুদ এনে ৩০ শতক পরিত্যাক্ত জমিতে তিনি হলুদ চাষ শুরু করেন। ৩০ শতক জমিতে প্রায় ১০০ মন হলুদের ফলন হয়েছে। জমি চাষ থেকে শুরু করে হলুদ উত্তোলণ পর্যন্ত সর্বমোট তার ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি কাচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। সব খরচ বাদ দিয়ে তিনি দেড় লাখ টাকা লাভবান হবেন বলে জানিয়েছেন।

শ্যামল খলিফা বলেন, যদি কৃষি অফিসের কর্মকর্তারা আমার পাশে থাকে তবে ব্যাপকভাবে হলুদ চাষ করতে চাই। পাশাপাশি সব চাষীদের মধ্যে হলুদের চাষ ছড়িয়ে দিতে চাই। এজন্য তিনি স্থানীয় কৃষি অফিসারের সহযোগিতা চেয়েছেন।

ওই এলাকার একাধিক কৃষকরা জানিয়েছেন, পরিত্যক্ত জমিতে অল্প টাকায় হলুদ চাষ করে যে অনেক টাকা লাভবান হওয়া যায় তা কৃষক শ্যামল খলিফা আমাদের শিখিয়েছেন। আমরাও তার মতো হলুদ চাষ করে লাভবান হতে চাই।

গৌরনদী উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ জানিয়েছেন, আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ সহায়তা করে আসছেন। যে কারনে নতুন নতুন চাষের প্রতি কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। হলুদ চাষী শ্যামল খলিফাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে কৃষি কর্মকর্তা আরও বলেন, যদি অন্য কেউ হলুদ চাষ করতে চায় তাদেরকেও সহায়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin