মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

ভাইয়ের কাছে টাকা পাওয়ার দাবি, তু/লে নেয়া হয় বোনকে- থানায় অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ভাইয়ের কাছে টাকা পাওয়ার দাবি করে কৌশলে পুস্প রানী (৬০) নামের বৃদ্ধা বোনকে তুলে নিয়ে দুইদিন ধরে এক বিএনপি নেতার নেতৃত্বে আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

খবরপেয়ে পুলিশ ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে। এ ঘটনায় সোমবার (৬ মার্চ) দিবাগত রাতে তিনজনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন-বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতী গ্রামের কালু তফাদার, মো. মিন্টু ও অপু রায়।

এরমধ্যে অভিযুক্ত মো. মিন্টু গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক বলে জানা গেছে। তার আসল নাম মিজানুর রহমান মিন্টু।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ৫ মার্চ গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়নের সালতা গ্রামের প্রতাপ রায়ের স্ত্রী পুষ্প রানীকে বিএনপি নেতা মিন্টুর কথা বলে বাড়ী থেকে বার্থী বাসষ্ট্যান্ডে ডেকে নিয়ে যায় কালু তফাদার।

এসময় মিন্টু তাকে (পুষ্প রানী) বলে যে, তোমার ভাইয়ের কাছে ১ লাখ টাকা পাওনা আছে। ওই টাকা না দিলে আমরা তোমাকে ছাড়বো না। পরবর্তীতে এই বিষয়ে সে (পুষ্প) কিছুই জানেনা বললেও বিবাদীরা তাকে ছেড়ে দেয়নি।

অভিযোগে আরো জানা গেছে, ভুক্তভোগী বৃদ্ধা একাধিকবার বাড়ি যেতে চাইলে বিএনপি নেতা মিন্টু তাকে বাড়ি ফিরে যেতে দেয়নি। পরে তার (মিন্টু) নির্দেশে ওই নারীকে বাউরগাতি গ্রামের কালুর বাড়িতে দুইদিন আটকে রাখা হয়।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মিজানুর রহমান মিন্টু বলেন, পুষ্প রানীর ভাই সুশীলের কাছে স্থানীয় খায়রুল ইসলাম নামের একজন টাকা পাবে। বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির জন্য থানা থেকে আমাকে বলা হয়। পরবর্তীতে আমরা সুশীলের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার বোন পুষ্প রানীর কাছে বিষয়টি জানাই।

এ সময় পুষ্প রানী আমাদের বলেন যে, সুশীলের সঙ্গে তার কোন যোগাযোগ নাই। পরবর্তীতে জানতে পারি সুশীলের সঙ্গে তার বোন পুষ্প রানীর যোগাযোগ রয়েছে। এমনকি সুশীলের মেয়ে পুষ্প রানীর বাড়িতে থাকে।

তিনি আরও বলেন, আমরা পুষ্প রানীকে জানিয়েছি যে, সুশীল বাড়িতে আসলে আমাদেরকে যেন জানায়। কিন্তু সুশীলের যাতে টাকা দেওয়া না লাগে সেজন্য পুস্প রানীর কাছে থাকা সুশীলের মেয়েকে তার বাবার কাছে পৌঁছে দেয়া হয়। যাতে আমরা তাদের কাউকে খুঁজে না পাই।

বিষয়টি জানতে পেরে সুশীলের ওপর চাপ প্রয়োগের জন্য ওই নারীকে তার এক আত্মীয় বাড়িতে রাখা হয়। এখানে আটকে রাখার মত কোন ঘটনা ঘটেনি।

তবপ লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এব্যাপারে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin