বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সলঙ্গায় হলি চাইল্ড স্কুলে এসএসসিদের বিদায় সংবর্ধনা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার মালতিনগর আমতলায় অবস্থিত স্বনামধন্য বিদ্যাপিঠ ‘হলি চাইল্ড স্কুল’এর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান  উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কার্যক্রমের শুভ সূচনা করা হয়।পরে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ,সম্মানিত অতিথিবৃন্দের আসন গ্রহণ,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ অনুষ্ঠিত হয়।এতে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির এক সুন্দর দৃষ্টান্ত উপস্থাপিত হয়।

অনুষ্ঠানের মূল পর্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।বক্তারা বলেন,এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে ওঠে।তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল আবেগঘন ও আনন্দময়।

বিকেলে আয়োজন করা হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান,নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে আবেগঘন বক্তব্য প্রদান করে।

সার্বিকভাবে,বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জীবনে স্মরণীয় একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে উপস্থিত সকলেই অভিমত ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin