বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সুজানগরে পিবিআই পুলিশ পরিচয়ে বিয়ে, চাঁ/দাবাজি, অতঃপর

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬১ Time View

এম এ আলিম রিপন,সুজানগর ঃ পাবনার সুজানগরে আরিফ মিয়া নামে ভুয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এক পুলিশকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।রবিবার রাতে সুজানগর পৌর শহর থেকে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।সুজানগর থানার ওসি মো.মোজাফফর হোসেন সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।আরিফ মিয়া হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার মজলিশপুর রামপুর পার্ট এলাকার কাজল মিয়ার ছেলে।স্থানীয়রা জানায়, আরিফ মিয়া পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকার আব্দুর রহিম খানের মাস্টার্স সম্পূর্ণ করা মেয়েকে গত চার মাস পূর্বে পঁাচ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করে পাবনা পিবিআই পুলিশ সদস্য পরিচয়ে বসবাস করছিল । এবং সুজানগর সহ বিভিন্ন স্থানে গিয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে অনৈতিক আর্থিক সুবিধা আদায় করতে থাকেন। তারই ধারাবাহিকতায় এদিন সুজানগর পৌর শহরে এসে পিবিআই পুলিশ পরিচয় এক ব্যক্তির থেকে টাকা নিতে আসলে তার গতিবিধি সন্দেহ হলে এলাকাবাসী গোপনে থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতার আরিফ মিয়াকে জিজ্ঞাসা করলে সে ভুয়া পুলিশ পরিচয়ে বিভিন্ন অপকর্মের কথা স্বীকার করে। এ সময় তাকে তল্লাশি চালিয়ে একসেট ইউনিফর্ম, একটি পিবিআই পুলিশ সদস্যের ভুয়া আইডি কার্ড একটি ইউনিফর্মের বেল্ট ও মোবাইল উদ্ধার করা হয়। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক বিয়ে করে প্রতারণারও অভিযোগ পাওয়া গেছে।থানার ওসি মোজাফফর হোসেন বলেন, মামলার ভিত্তিতে আরিফ মিয়াকে সোমবার পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin