শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

ডাসারে গৃহবধূর ঝু/লন্ত লা/শ উদ্ধার: যৌতু/কের দাবির মুখে আ-ত্মহ/ত্যার অভিযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৬৩ Time View

কালকিনি-ডাসার ​(মাদারীপুর) প্রতিনিধিঃ
​মাদারীপুরের ডাসার উপজেলায় ভাড়া বাসা থেকে সারমিন আক্তার সাথী (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব পূয়ালী গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
​নিহত সারমিন আক্তার সাথী খুলনা জেলার রূপসা থানার দোয়ারা গ্রামের সেলিম সরদারের মেয়ে। তিনি স্থানীয় মীর মিন্টুর বাড়িতে মা, ভাই ও তার দুই বছরের শিশু সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঘরের আড়ার সাথে দড়িতে ঝুলন্ত অবস্থায় সাথীকে দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, বিয়ের পর থেকেই সাথীর স্বামী খোকন আকন ও তার পরিবার যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল। খোকন আকন ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন অটোবাইক চালক। যৌতুক নিয়ে পারিবারিক কলহের জেরে মানসিক যন্ত্রণা থেকেই সাথী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ডাসার থানার ওসি মো.তরিকুল ইসলাম জানায়, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়েছে।

​ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী খোকন আকনের কোনো বক্তব্য পাওয়া যায় নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin