শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

আশুলিয়ায় তাঁতি দল নেতা বকুল ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতি/বাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বিএনপির নেতা ও তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের করা একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী মোছাঃ রেহানা আক্তার।

সোমবার (৬ এপ্রিল ২০২৬) রাত ৮টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেহানা আক্তার অভিযোগ করেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমার স্বামী বাড়িতে থাকেন না, দূরে অবস্থান করছেন। তারপরও তার নামে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হচ্ছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।”

তিনি আরও দাবি করেন, পূর্বেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার স্বামীকে হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছিল এবং এখনো একই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে নতুন করে কিছু ‘নব্য বিএনপি’ সদস্যও যুক্ত হয়েছে।
রেহানা আক্তার অভিযোগ করে বলেন, “আমাদের বাড়িতে যারা হামলা ও গুলিবর্ষণ করেছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত-এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে।” তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমি সঠিক বিচার চাই। পাশাপাশি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হস্তক্ষেপ কামনা করছি।”
সংবাদ সম্মেলনে তিনি তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin