বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

নড়াইলে পুলিশের অভিযানে যুবদল নেতা সালমান হ/ত্যা, ভাড়াটে খু/নি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলেের লোহাগড়ায় যুবদল নেতা সালমান হত্যা, ভাড়াটে খুনি গ্রেফতার নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল নেতা মো. সালমান খন্দকার হত্যার ঘটনার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে (২৬) গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
আশিক ওই গ্রামের করিম ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে যায়, গত বছরের বৃহস্পতিবার (৮ মে) রাতে যুবদল নেতা সালমান ও তার বন্ধুরা লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। ওইদিন সন্ধ্যায় তার মাকে সালমান জানায় যে, রাতে পিকনিক আছে সেখানে খাবো। পিকনিকে গিয়ে সে আর বাড়িতে ফিরে আসে না। পরে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এর পরেরদিন শুক্রবার (৯ মে) সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে ওই যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের রোববার (১১ মে) নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগেও তদন্তে হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এরই ধারবাহিকতায় শনিবার (৪ এপ্রিল) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যার ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সালমান হত্যার সঙ্গে জড়িত ভাড়াটে খুনি নয়ন ফকির ওরফে আশিককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin