মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

সাতকানিয়ায় মি/থ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির বিক্ষো-ভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

মহিউদ্দীন চৌধুরী।।
চট্টগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার উত্তর সাতকানিয়া বিএনপির সংগঠক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি, কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে, উত্তর সাতকানিয়া বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

রবিবার (৫ এপ্রিল) বিকেলে কেরানীহাট সি ওয়াল্ড এলাকা থেকে মিছিলটি বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট গোল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির নেতাকর্মীসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলের নেতৃত্ব দেন উত্তর সাতকানিয়া বিএনপির নেতা লোকমান, যুবদলের নেতা নাছির উদ্দিন, আলমগীর, ইয়াসিন এবং ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবি।
এসময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদমূলক শ্লোগান দেন এবং বারবার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত এ মামলা প্রত্যাহারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, “কামরুল হাসান তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। অবিলম্বে এই মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin