মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

ময়মনসিংহে এনসিপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়- ফুলেল শুভেচ্ছায় বরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৬ Time View

আরিফ রববানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক (আংশিক) কমিটির আহবায়ক হওয়ায় ২৪ এর গণঅভ্যুত্থানের অন্যতম রাজপথ যোদ্ধা,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার অন্যতম নেতা, এন পি এস গনমাধ্যম মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশের বিজ্ঞ আইনজীবি এডভোকেট এটিএম মাহবুব উল আলম কে আহ্বায়ক ও সদস্য সচিব মোঃ জসীম উদ্দীন
দলীয় নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছায় সিক্ত আর ভালোবাসাময় অভিনন্দনে ভাসছেন।

রবিবার (৪ এপ্রিল) বিকালে নগরীর কাচারী রোডস্থ জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘শুভেচ্ছা ও অভিনন্দন’ অনুষ্ঠানে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ’র সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন এডভোকেট এটিএম মাহবুব উল আলম ও জসিম উদ্দিন।

এসময় ফুলে ফুলে ভালোবাসায় সিক্ত নবগঠিত কমিটির আহবায়ক এটিএম মাহবুব উল আলম নেতাকর্মীদের উদ্দ্যশে বলেন, ফ্যাসিবাদী হাসিনার দোসররা এখনো দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত করছে। কাজেই এই মুহুর্তে দলের হাইকমান্ডের নির্দেশিত আচরণবিধির উপর গুরুত্ব দিতে হবে। দলের ভাবমুর্তি নষ্ট হয় সেধরনের কার্যকলাপ থেকে আমাদের বিরত থাকতে হবে।

নবগঠিত কমিটির সদস্য সচিব জসিম উদ্দিন এর সঞ্চালনায় মতবিনিময় কালে এডভোকেট এটিএম মাহবুব উল আলম আরো বলেন,দেশের উদ্ভুদ্ধ এই পরিস্তিতিতে আমাদের সকলকে ঐক্যব্দ থাকতে হবে। দলের ভিতরে যেন আর কোন গ্রুপিং না হয় সবাইকে এলার্ট থাকতে হবে এবং দলের নাম ভাঙ্গিয়ে কেউ যেন চাঁদাবাজি করতে না পারে সেই বিষয়ে সকলকে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। সকলকে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এডভোকেট এটিএম মাহবুব উল আলম তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দল আমাকে যে দায়িত্ব দিবে আমি তা আমার সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। ২৪ এর গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্বপ্ন পুরণে ময়মনসিংহ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের সহযোগীতায় দলকে সাংগঠনিক ভাবে আরো গতিশীল ও শক্তিশালী করতে পারি। এসময়
তিনি তরুণ প্রজন্মের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার গুরুত্বারোপ করেন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin