বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
Title :
উৎসাহ উদ্দীপনায় পঞ্চগড়ে আ/ইনগত সহায়তা দিবস পালিত পঞ্চগড়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যা-ম্পেইন শুরু পাইকগাছায় জাতীয় আইনগত স-হায়তা দিবস পালিত গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ-যাপন মা/দকের অ/ভিযানে স/ন্ত্রাসী হামলায় কিশোরগঞ্জে ওসি ও সাংবাদিকসহ ৩০জন আহ-ত লালমনিরহাটে শুভ উদ্বোধন ৪৭ তম বিজ্ঞান ও প্রযু/ক্তি সপ্তাহ উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে ১২শ’ লিটার ডিজেল জ/ব্দ ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান আসন্ন রামপাল ইউপি নির্বাচনে চেয়ারম্যান প-দপ্রার্থী হবেন মোহাম্মদ হোসেন পুস্তি ময়মনসিংহে জাতীয় আ/ইনগত সহায়তা দিবস উদযাপন

ধামইরহাটে আইডিয়াল মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সং-বর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলার ডিজিটাল ক্যাম্পাস সমৃদ্ধ ব্যতিক্রমী ও ভিন্নমাত্রার আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট আইডিয়াল মাদরাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৪ এপ্রিল (শনিবার) দুপুরে জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো অডিটোরিয়ামে ধামইরহাট আইডিয়াল মাদরাসার জমকালো আয়োজনে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুলে ৬জন ও সাধারণ গ্রেডে ৫জনসহ মোট ১১ জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান এস এম সাইফুল ইসলাম।
প্রতিষ্ঠানের সেক্রেটারী ও বিশিষ্ট ব্যাংকার মো. আবু তাহেরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান রেজুয়ান হোসেন, উপদেষ্টা নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ ছানাউল্লাহ নুরী, ফাইন্যান্স ডিরেক্টর কোরবান আলী, অডিট এন্ড ফাইন্যান্স ডিরেক্টর ব্যাংকার মো. ইলিয়াস হোসাইন, সহকারি অধ্যাপক জয়নুল আবেদীন, ফার্শিপাড়া দাখিল মাদ্রাসার সুপার মতিউর রহমান, প্রভাষক জুলফিকার আলী, আব্দুল্লাহ বিন বেলাল, ধামইরহাট বাজার বণিক সমিতির সভাপতি কোরবান আলী দেলোয়ার, মাদ্রাসার উপদেষ্টা ও সাবেক পৌর কাউন্সিলর আমজাদ হোসেন প্রমুখ।

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin