বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক মৌসুমী দাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩১ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলা প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত করে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল ২৬) দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক সোনালী সংবাদের চারঘাট প্রতিনিধি মোজাম্মেল হক কে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের চারঘাট প্রতিনিধি মৌসুমী দাস কে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি মোজাম্মেল হক বলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের ঐতিহ্য ধরে রাখতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

সাধারণ সম্পাদক মৌসুমী দাস বলেন, মফস্বল সাংবাদিকতায় নানা চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে চারঘাটের সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় গণমাধ্যমে তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, এই নতুন কমিটি চারঘাটের সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে।

সভা শেষে, সভাপতি ও সম্পাদক উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin