শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

কাল‌কি‌নি‌তে ৩ কো‌টি টাকা ও স্বর্ণালংকার নি‌য়ে উ/ধাও ব‌্যবসায়ী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ Time View

‌মোঃ‌মিজানুর রহমান,​কাল‌কি‌নি-ডাসার (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধিঃ মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার ফা‌সিয়াতলা হা‌টের অর্জুন কর্মকার না‌মে এক স্বর্ণ ব‌্যবসায়ীর বিরু‌দ্ধে গ্রাহক‌দের প্রায় ৩ কো‌টি নগদ টাকা ও বিপুল প‌রিমাণ স্বর্ণালংকার নি‌য়ে উধাও হওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। গত বুধবার (১ এ‌প্রিল) এ ঘটনা ঘ‌টে।
​স্থানীয় ও সরজ‌মি‌নে প্রাপ্ত তথ্যে জানা যায়, ফা‌সিয়াতলা হা‌টের স্বর্ণ ব‌্যবসায়ী অর্জুন কর্মকার দীর্ঘদিন ধ‌রে স্থানীয় বহু গ্রাহ‌কের কাছ থে‌কে বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন। বুধবার হঠাৎ তি‌নি দোকান ও এলাকা ছে‌ড়ে আত্মগোপন করেন।
​ভুক্ত‌ভো‌গী গ্রাহকদের মধ্যে জ‌সিম সরদা‌রের ৪৫ লক্ষ টাকা, দোকান মা‌লিক মাহবু‌বের ভাড়াসহ ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং শা‌মিম সরদার ও নিয়ামত সরদারসহ আরও অ‌নেক গ্রাহকের কা‌ছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নি‌য়ে তি‌নি পা‌লি‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
​এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি থানায় গ্রাহক‌দের পক্ষ থে‌কে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।
​এ বিষয়ে ফা‌সিয়াতলা হাট ক‌মি‌টির সভাপ‌তি মামুন সরদার সাংবা‌দিক‌দের ব‌লেন, “আ‌মি বিষয়টি শু‌নে‌ছি। গ্রাহক‌দের অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে বিষয়‌টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হ‌বে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin