শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Title :
বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট   আব্দুল বাসেত  জীবন মৃ-ত্যুর সন্ধিক্ষণে  তানোরে মে দিবস উপলক্ষে আলোচনা সভা তারাগঞ্জে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে শিকলব-ন্দী জীবন থেকে মু/ক্তি পেলেন কিশোরী মে দিবসে শ্রমিকের অধি/কার, দা/বী নিয়ে আলোচনা হলেও তাদের ভাগ্যের পরি/বর্তন হয়নি ঝিনাইদহে হবু জামাইয়ের হাত ধরে ৩ সন্তানের জননী উ/ধাও: এলাকায় চা/ঞ্চল্য আশুলিয়ার জামগড়া এলাকার পুলিশের অ-ভিযানে কিশোর গ্যাং মা-দক স-ন্ত্রাসী ৭জন গ্রে-ফতার আশুলিয়ায় লাল-সবুজ পতাকা হাতে “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে মহান মে দিবস পা-লিত কালীগঞ্জে মহান মে দিবস পা-লিত মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন চারঘাট শাখার উদ্যোগে র‍্যালী ও সমা/বেশ আওয়ামী লীগের নি/ষেধাজ্ঞা প্রত্যা/হারের দাবিতে বিক্ষো/ভ

চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীসহ বিশিষ্টজনদের শুভেচ্ছা ও অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

মোঃ শহীদুল ইসলাম,
বিশেষ প্রতিবেদকঃ

সার্বজনীয় বিহারের সদ্ধর্মগুপরত্ন সুপাল বংশ থের মহাথেরের বরণ উৎসব উপলক্ষে বৌদ্ধ উপাসক-উপাসিকাদের এক বিশাল মিলনমেলার আয়োজন করা হয়েছে। ধর্মসভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক আবহে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানটি এক মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সমাজের মাননীয় উপসংঘনায়ক সংঘরশ্মি রত্নশ্রী মহাথের, মহাউপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি কমলানন্দ মহাথের, পরমার্থ মহাথের সুমিয়ানন্দ মহাথেরসহ ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সার্থক উদয় কুসুম বড়ুয়া, যুবদলের ধর্ম বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক পার্থ প্রতীম বড়ুয়া অপু, উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মধ্যে আরও উপস্থিত ছিলেন গিয়াসউদ্দীন চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবদল নেতা সোলাইমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বাদশা, বিএনপি নেতা জোনায়েদ আলম জিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ বৌদ্ধ ধর্ম প্রচার সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সুব্রত বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক অনঙ্গ কান্তি বড়ুয়া, কমল বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, দীপংকর বড়ুয়া, তপু বড়ুয়া, সঞ্জীব বড়ুয়াসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin