বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে দুলাল হোসেন খানের ম-তবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২৬ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ দুলাল হোসেন খান।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস. এম. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুলাল হোসেন খান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
সভায় দুলাল হোসেন খান বলেন, তিনি সব সময় জনগণের কল্যাণে কাজ করেছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে চান। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাঁদের মাধ্যমে জনগণের কথা সঠিকভাবে তুলে ধরা সম্ভব।

নির্বাচিত হলে উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সভায় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম উদ্দিন খান,মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক শাহিন সুমন এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক ভোরের আকাশের রায়গঞ্জ প্রতিনিধি মো. একরামুল হক। পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস।
রায়গঞ্জ উপজেলা প্রেসক্লাব উপস্থিতি ছিলেন সভাপতি এসএম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব সহ-সভাপতি শামিম উদ্দিন যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন ও যুগ্ম সাধারণ সম্পাদক অভিজিৎ কুমার দাস কোষাধ্যক্ষ শাহীন খান সাংগঠনিক শাহীন সুমন,প্রচার সম্পাদক রানা আহমেদ, রেজাউল আহমেদ, মীর তানভীর, আল-আমীন সরকার,পারভেজ আহমেদ,একরামুল সহ প্রেসক্লবের সকল সদস্য উপস্থিতি ছিলেন।
সভা শেষে উপজেলার উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin