শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে ৩০ কেজি গাঁ/জাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/ফতার,গাড়ির মালিক প/লাতক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩৮ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৩০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪, সিপিসি-২, সাভার। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা নোয়া (NOAH) গাড়িও জব্দ করা হয়। তবে গাড়ির মালিক আব্দুল আহাদ পলাতক রয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৪ সিপিসি-২ এর নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানের নেতৃত্বে একটি দল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনা করছিল। এ সময় একটি সিলভার রঙের টয়োটা নোয়া গাড়িকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে র‍্যাব সদস্যরা গাড়িটিকে ধাওয়া করে আশুলিয়ার বারইপাড়া এলাকায় বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তির নাম মোঃ জুয়েল মিয়া (২৩)। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার বাসিন্দা।
র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া স্বীকার করেন যে, তিনি গাড়িতে গাঁজা পরিবহন করছিলেন। তার দেখানো মতে গাড়ির চালকের আসনের নিচে ও পেছনের সিটের মাঝখানে বিশেষভাবে লুকিয়ে রাখা ১২টি প্যাকেট থেকে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি (রেজিস্ট্রেশন নম্বর: মেট্রো-চ ১৫-১৯৫৯) এবং একটি স্যামসাং ডুওস মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। চক্রটির মূল হোতা আব্দুল আহাদ বর্তমানে পলাতক। তিনি ইয়াবা, হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক ব্যবসার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় জড়িত হান্নান ও মান্নানসহ আরও কয়েকজনের নামও উঠে এসেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin