মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

আশুলিয়ায় র‍্যাবের অ/ভিযানে ৩০ কেজি গাঁজাসহ একজন মা/দক ব্যবসায়ীকে গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৯ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের বারইপাড়া এলাকা হতে ১০ লক্ষ টাকার মূল্যমানের ৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহণ কাজে ব্যবহৃত একটি NOAH (নোয়া) গাড়ীসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪, সিপিসি-২,সাভার।

১। র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় গত ০১ এপ্রিল ২০২৬ তারিখ ১৫:০৫ ঘটিকার সময় র‌্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির এবং স্কোয়াড কমান্ডার মোঃ হালিউজ্জামানদের নেতৃত্বে ঢাকা হতে টাঙ্গাইলগামী মহাসড়কের উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন বিভিন্ন ধরনের সন্দেহজন যানবাহন ও যানবাহনে থাকা যাত্রীদের তল্লাশীকালে ০১/০৪/২০২৬ তারিখ ১৫.৩৫ ঘটিকার সময় ‘টয়োটা’নামীয় কোম্পানীর তৈরী একটি সিলভার রংয়ের NOAH (নোয়া) গাড়ীকে থামানোর জন্য সিগন্যাল দেয়া মাত্র গাড়ীর চালক সিগন্যাল অমান্য করে গাড়ী চালনা করে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকার দিকে দ্রুতবেগে পলায়ন করে চলে যেতে থাকলে বিষয়টি অতীবও সন্দেহজনক মনে হওয়ায় উক্ত NOAH (নোয়া) গাড়ীর পিছু নিয়ে গাড়ীটিকে থামানোর জন্য তাকে অনুসরণ করে এগিয়ে যেতে থাকলে এক পর্যায়ে বিকাল ১৬:৪০ ঘটিকার সময়ে ঢাকা হতে টাঙ্গাইল গামী মহাসড়কের উপর উক্ত গাড়ীটিকে থামাতে সমর্থ হয় এবং উপস্থিত স্থানীয় লোক জনের সম্মুখে উক্ত গাড়ীর চালককে জিজ্ঞাসাবাদ করলে তিনি তাঁর নাম মোঃ জুয়েল মিয়া (২৩) (গাড়ীর চালক), পিতা-ওমর আলী@কাজল মিয়া, সাং- আবদার সালেহার বটতলা, ময়নাবাদ, ০৩ নং ওয়ার্ড, ১০ নং মিরাশী ইউপি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ প্রকাশ করেন এবং তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে উপরোক্ত গাড়ীর কাগজপত্র প্রদর্শন করতে বললে তিনি উক্ত গাড়ীর কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন। অতঃপর সন্দেহ আরো ঘনীভুত হওয়ায় তাঁকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও উক্ত গাড়ী তল্লাশী করলে আটককৃত গাড়ীর চালক মোঃ জুয়েল মিয়া (২৩) স্বীকার করে বলেন সে উক্ত গাড়ীতে মাদকদ্রব্য গাজাঁ পরিবহন করছেন এবং তার দেখানো ও তার নিজ হাতে বের করে দেয়া মতে বর্ণিত NOAH (নোয়া) গাড়ীর ভিতরে চালকের আসন ও চালকের আসনের পিছন সিটের মধ্যবর্তী স্থানে গাড়ীর মেঝেতে সুকৌশলে সজ্জিত অবস্থায় খাকি রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো ১২(বার) টি পোটলায় রক্ষিত অবস্থায় সর্বমোট ৩০(ত্রিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা, যার অবৈধ বাজার মূল্য প্রায় ১০,০০,০০০/-(দশ লক্ষ) টাকা ও উক্ত মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি টয়োটা নামীয় কোম্পানীর তৈরী সিলভার রংয়ের একটি NOAH (নোয়া) গাড়ী (চাবিসহ), যার রেজিষ্ট্রেশন নং মেট্রো-চ ১৫-১৯৫৯, ইঞ্জিন নং-7K-0760195, চ্যাসিস নং- KR42-5042533 এবং যার মুল্য আনুমানিক ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা এবং উক্ত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট হইতে তার নিজ হাতে বের করে দেয়া মতে কালো রংয়ের SAMSUNG DUOS মডেলের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

(ক) মোঃ জুয়েল মিয়া (২৩) (গাড়ীর চালক), পিতা-ওমর আলী@কাজল মিয়া, সাং- আবদার সালেহার বটতলা, ময়নাবাদ, ০৩ নং ওয়ার্ড, ১০ নং মিরাশী ইউপি, থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ।

২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাইকারী ও খুচরা ভাবে স্বল্পদামে ক্রয় করে এনে গাজীপুর, টাঙ্গাইল জেলাসহ ঢাকা শহরের বিভিন্নস্থানে পাইকারী ও খুচরাভাবে অধিক দামে ক্রয়-বিক্রয় করে মাদক ব্যবসা করে আসছিলো।

৩। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin