মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ময়মনসিংহে প্রায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার করে বৃক্ষরোপণ করলেন জেলা প্রশাসক তারাগঞ্জে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেফ/তার আমশড়ায় মারুফ হ/ত্যাকারীর ফাঁ/সির দাবীতে মানববন্ধন র‌্যাব সদস্য হ/ত্যা মামলার তদন্তে প্রাপ্ত আ/সামি বাবুল সওদাগর গ্রেফ/তার প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারের আড়ালে কোটি টাকার পণ্য পাচার: বেনাপোলে কাস্টমস কর্মকর্তাসহ আ/টক ৩ উজিরপুরে ময়না শিশু পার্কে অ/বৈধ ঝুপড়ি ঘর ও অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান নি/ষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপির বি/ক্ষোভ মিছিল জনগণের আস্থা ও ভালোবাসায় এগিয়ে চলেছেন চরকালেখান ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল হক খান কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২

আধুনিক ওয়ার্ড গঠনে কাউন্সিলর প্রার্থী হতে চান সাব্বির হোসেন বিল্লাল

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
আগামী সিটি করপোরেশন নির্বাচনে ময়মনসিংহ সিটির ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন এলাকাবাসীর প্রিয় মুখ ও প্রিয় মানুষ সাব্বির হোসেন বিল্লাল। তিনি এর আগেও ময়মনসিংহ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশ গ্রহণ করে বিপুল ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বীতা করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।

আগামী নির্বাচনে আবারও তিনি ২ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার অভিমত ব্যক্ত করে
,মাদক ও সন্ত্রাস নির্মূল,সাধারন মানুষের অধিকার আদায়,নিজ ওয়ার্ডের উন্নয়ন,রাস্তা ঘাটের যথাযথ উন্নতি ও একটি পরিচ্ছন্ন ওয়ার্ড গড়তে এবং যুব সমাজকে সুন্দর ও পরিচ্ছন্ন মাদক মুক্ত জীবন যাপনে ওয়ার্ডকে গড়ে তুলতে ২নং ওয়ার্ডের সর্বস্তরের জনতার দোয়া ও সমর্থন কামনা করেন।

এছাড়াও বিগত সময়ে প্রতিটি দুর্যোগ কালিন সময়ে তিনি নিজ উদ্যোগে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে অসহায়,দুস্থ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার সহ বিপদাপন্ন মানুষদের দুয়ারে দুয়ারে নানা পণ্য,খাবার, পরিস্কারক সামগ্রী ও অনেক সময় টাকাও পৌঁছে দিয়েছেন। একই সাথে তিনি আরো বলেন,“আমি সর্বসাধারণের কাছে একজন পরিচ্ছন্ন ওয়ার্ড সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চাই।

এদিকে বিগত দিনে তার সেবামোলক কর্মকান্ড ও উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে তিনি সমাজের মানুষের কাছে ভালবাসার পাত্র হিসাবে পরিণত হয়ে উঠেছেন তিনি। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

ওয়ার্ডের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এ বছর সিটি করপোরেশন নির্বাচনে ময়মনসিংহ সিটির ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ওয়ার্ডজুড়ে আলোচনার শীর্ষে রয়েছেন সাব্বির হোসেন বিল্লাল। ওয়ার্ডকে মাদকমুক্ত, উন্নত-সমৃদ্ধ ও আধুনিক এলাকা হিসাবে গড়তে এবার তাকেই নির্বাচিত করতে চান ওয়ার্ডের বাসিন্দারা।

সাব্বির হোসেন বিল্লাল বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদ-পদবী আলীশান বাড়ী-গাড়ীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। সর্বদায় আমি আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin